

টিবিটি রিপোর্ট : দেশের স্বনামধন্য জাতীয় ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডে"র প্রকাশক ও নির্বাহী চেয়ারম্যান ড.মো জোবায়ের আলম এর শ্বশুর ও বহুল আলোচিত চলচ্চিত্র মুসাফির ছবির অভিনেত্রী ও মডেল মারজান জেনিফা'র পিতা এবং চট্টগ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী,ঐতিহ্যবাহী পরিবারের সন্তান মোহাম্মদ মঞ্জুর আলম (৫৯) বুধবার ১৪ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন... ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যু কালে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে যান। তত মধ্যে বড় কন্যা অভিনেত্রী মারজান স্বামী জোবায়ের আলম সহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অপর কন্যা উম্মে আইফা স্ব পরিবারে ফিনল্যান্ডে বসবাস করছেন।
একমাত্র পুত্র জুবায়ের আলী সোহান রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় রকমারি পণ্যের আউট লেড শোরুম মরহুম পিতা সহ পরিচালনা করতেন।
মরহুম মঞ্জুর আলম চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী ২৩নং উত্তর পাঠানটুলী সুপারিওয়ালা পাড়া এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী দরফ আলী সওদাগরের ছোট পুত্র ছিলেন। মেঝ ভাই মরহুম সেকান্দার আলী গত তিন বছর পূর্বে ইন্তেকাল করেন। মরহুমের বড় ভাই ও চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সদস্য ।
মরহুমের এই মৃত্যুতে শোকাভিভূত হয়ে গভীর সমবেদনা জানিয়েছেন দি বাংলাদেশ টুডে এর প্রকাশক ও নির্বাহী চেয়ারম্যান ড.মোহাম্মদ জোবায়ের আলম সহ সমস্ত মিডিয়া পরিবারের পক্ষ থেকে শোক বার্তা জানিয়েছেন।
