ঢাকা
logo
প্রকাশিত : October 8, 2026

মা ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মা ইলিশ রক্ষায় জেলেদেরকে আগামী ২২ দিন নদীতে জাল না ফেলার আহ্বান জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। মা ইলিশ রক্ষায় জেলেদের পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক নেতৃর্বৃন্দসহ সকল স্তরের মানুষকে সহযোগিতার আহব্বান জানান প্রতিমন্ত্রী। এসময় তিনি পদ্মা নদীর ১৫১ জেলে পরিবারের মাঝে ২৫ কেজি হারে ভিজিএফ এর চাল বিতরণ করেন।
​
জানা যায়, উপজেলা প্রশাসন ও মৎস বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকালে পদ্মা নদী সংলগ্ন মাদারীপুরের শিবচরের মাদবরচর ইউনিয়নের কাওরাকান্দি এলাকার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা ও জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ (চাল) বিতরণ অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক।

​মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান, বিএনপি নেত্রী নাদিরা আক্তার, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানাসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, ​একটি ছোট ইলিশ যদি ডিম ছাড়তে সুযোগ পায়, তা থেকে প্রায় ২ লক্ষ ইলিশ মাছ হওয়ার সম্ভাবনা থাকে। আর বড় ইলিশ থেকে ২০ লাখেরও বেশি ডিম পাওয়া সম্ভব।

​জেলেদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে অভিযানের এই ২২ দিন জনপ্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এই ২২ দিন একটু কষ্ট হলেও পরবর্তীতে নদীর ইলিশ মাছ আপনাদেরই, আপনারাই ধরবেন। তাই জেলে সম্প্রদায়ের প্রতি অনুরোধ থাকবে, আপনারা কেউ এই সময়ে নদীতে জাল ফেলবেন না। মাননীয় প্রধানমন্ত্রী সকল দিক থেকে দেশকে একটি সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিনত করতে চান। তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram