ঢাকা
logo
প্রকাশিত : June 30, 2026

আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

নতুন অর্থবছরের প্রথমার্ধের জন্য আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। সরকারের আর্থিক পরিকল্পনা বাস্তবায়নে বছরের একটি নির্দিষ্ট সময়ে বাজারে কী পরিমাণ অর্থের সরবরাহ থাকবে, সেটির সম্ভাব্য পরিকল্পনা থাকে মুদ্রানীতিতে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল রাখার মতো বিষয়ও মাথায় রাখা হয়।

বাংলাদেশ ব্যাংক প্রতি ছয় মাস অন্তর মুদ্রানীতি ঘোষণা করে থাকে। এবার ঘোষিত নীতিমালা চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য কার্যকর হবে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিদায়ী অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল। সে সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নীতিসুদ ১০ শতাংশে অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর।

উল্লেখ্য, দেশে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ২০২২ সালের শেষ দিক থেকে ধারাবাহিকভাবে নীতিসুদ হার বাড়িয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। তবে ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠন করার পর বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বাজেটেও সেই পরিকল্পনার আলোকে বন্ধ কারখানার চালু করতে বিশেষ ঋণ প্যাকেজ ঘোষণা করা হয় ৬০ হাজার কোটি টাকার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram