ঢাকা
logo
প্রকাশিত : August 30, 2026

গোমস্তাপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ও জরিমানা আদায়

ইয়াহিয়া খান রুবেল, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর মেডিকেল মোড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক ঝটিকা অভিযান পরিচালনা করেছে। রোববার (৩০ আগস্ট) অনুষ্ঠিত এ অভিযানে অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে একাধিক খাবার হোটেল এবং ওষুধের দোকানকে নগদ অ'র্থ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে বাজারে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে বিভিন্ন পণ্যের গুণগত মান পর্যবেক্ষণ, সঠিক মূল্য তালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও খাদ্যসামগ্রীর মজুদ পরীক্ষা করা হয়। এ সময় একাধিক প্রতিষ্ঠানে মেয়াদহীন ওষুধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের মতো গুরুত্বর অনিয়ম ধরা পড়ে। এর প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিক আর্থিক জরিমানা করা হয়।

অভিযান শেষে অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সাধারণ ব্যবসায়ীদের উদ্দেশ্যে কড়া সতর্ক বার্তা দেন। ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করা, দোকানে হালনাগাদকৃত মূল্য তালিকা টাঙানো, মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য বিক্রয় না করা এবং ভোক্তাদের সাথে যে কোনো ধরনের প্রতারণা থেকে বিরত থাকার জন্য সবাইকে কঠোরভাবে সতর্ক করা হয়।

এদিকে, মেডিকেল মোড়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে ভোক্তা অধিকারের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা। অসাধু সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানান এলাকাবাসী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram