ঢাকা
logo
প্রকাশিত : May 24, 2026

দেশের মানুষ এখন আর সহজ-সরল নেই: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এখন আর সহজ-সরল নেই। তারা সবকিছু বোঝেন এবং জানেন। তারা কাউকে ক্ষমা করে না। আমরা ভুল করলে আমাদেরও ক্ষমা করবে না।

শনিবার (২৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,আমাদের যে ছেলেরা রক্ত ও প্রাণ দিয়ে নতুন বাংলাদেশের সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাদের সেই রক্তের ধারাকে আমরা যেন কখনো ম্লান হতে না দিই। আমাদের কারণে তা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা সেই পুরোনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই।

প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এমন পরিকল্পনা করতে হবে যা জনকল্যাণে কাজে লাগে।

বিগত সরকারের আমলে এলজিইডি বিভাগ থেকে পিরোজপুর জেলায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে প্রকৌশলীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দিতে হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন দিগন্ত সৃষ্টি করার আহ্বান জানান।

প্রকৌশলীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এই দেশের মানুষ এখন আগের মতো সরল নেই। তারা সবকিছু বোঝেন, সবকিছু জানেন। এই দেশের মানুষ কিন্তু কাউকে ক্ষমাও করবে না। আজকে আমরা যদি ভুল করি, আমাদেরও ক্ষমা করবে না। সেই কারণে আমি অনুরোধ করব, আপনাদের প্রতি যেহেতু সারা দেশের মানুষের একটা প্রত্যাশা, ভরসা ও আস্থা আছে, সেটাকে আপনারা পালন করবেন।’

তিনি বলেন, আজকে নতুন যে সূর্যোদয় হয়েছে, আসুন আমরা সবাই সেই সূর্যোদয়ের আলোয় আলোকিত হই। বাংলাদেশের জন্য একটা নতুন দিগন্ত সৃষ্টি করি। যাতে করে আমরা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারি।

সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যানস প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু।

তিনি আরও বলেন, আইইবি প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠান দল-মত নির্বিশেষে সকল প্রকৌশলীকে একত্রিত করে দেশের উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং জাতি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ প্রকৌশলী সমাজ গড়ে তোলার মাধ্যমে আইইবি দেশের অগ্রযাত্রায় ধারাবাহিক অবদান রেখে চলেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), এমপি, প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া, প্রকৌশলী মারদিয়া মমতাজ এবং স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ড. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকী।

আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবি সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram