ঢাকা
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪১
logo
প্রকাশিত : মে ২০, ২০২৬

ঈদকে সামনে রেখে রাজধানীর খামারগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়

কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে রাজধানীর খামারগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে ক্রেতাদের আনাগোনা। অনেকে বাজেটের মধ্যে ভালো গরুর খোঁজে ঘুরছেন এক খামার থেকে আরেক খামারে।

খামারগুলোতে বড় ও বাহারি গরু ঘিরে রয়েছে আলাদা আকর্ষণ। বিশেষ করে বিশাল আকৃতির সাদা গরু কিংবা বিদেশি জাতের গরু দেখতে ভিড় করছেন অনেকে। যদিও এসব গরুর দাম কয়েক লাখ টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে।

খামারিদের মতে, এবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মাঝারি আকারের 'দেশি' গরু। বিশেষ করে ৯০ হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যে থাকা গরুর চাহিদাই বেশি।

এবার খামারগুলোতে অনলাইনেও বিক্রি বেড়েছে। লাইভ ভিডিও, লাইভ ওয়েট ও আগাম বুকিংয়ের মাধ্যমে ঘরে বসেই গরু পছন্দ করছেন অনেক ক্রেতা।

এদিকে, রাজধানীর হাটগুলোতে গরু আসতে শুরু করলেও ক্রেতাদের উপস্থিতি একেবারেই কম। ঈদের শেষ কয়েক দিনে বেচা-বিক্রি জমে উঠবে বলে আশাবাদী তারা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে সাধ্যের মধ্যে কোরবানি সম্পন্ন করতেই আগ্রহ সাধারণ মানুষের।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram