

মোঃ শহীদুল হকঃ দৈনিক সংবাদপত্রের সম্পাদক ও জৈষ্ঠ্য সাংবাদিক এবং টেলিভিশন চ্যানেল এর সিইওদের সাথে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে অর্থমন্ত্রনালয় আয়োজিত প্রাক বাজেট আলোচনায় নতুন করে টাকা ছাপিয়ে ঋণ নেয়ার কথা উড়িয়ে দিয়ে বলেন, স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেয়া এবং অতিরিক্ত টাকা ছাপানোতে অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে তা থেকে বেরিয়ে আসবে হবে।
তিনি বলেন, ব্যাংকের ঋণ যেমন উচ্চ সুদের হার বাড়ায় ঠিক তেমনি বেসরকারি খাতকে 'ক্রাউড আউট' করে যা দীর্ঘ মেয়াদে অর্থনীতির জন্য ক্ষতিকর। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এমন পথে সরকার যাবে না বলে তিনি নিশ্চিত করেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, মুল্যস্ফীতির চাপ এড়ানো এবং বেসরকারি খাতকে চাপমুক্ত রাখা এ সরকারের মূল ভিত্তি।
বাংলাদেশ ব্যাংক এর গভর্নর মোঃ মোস্তাকুর রহমান বন্ধ কলকারখানাগুলো চালু করতে খুব শীগ্রই প্রণোদনা প্যাকেজ দেয়া হবে বলে জানান এবং পাচারকৃত অর্থ উদ্ধারে জোড়ালো পদক্ষেপ অব্যাহত রয়েছে বলে এক প্রশ্নের উত্তরে বলেন। গভর্নর আরো বলেন, ৫টি ইসলামী ব্যাংক এর একীভূতকরণ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এটি জটিল এবং সময় সাপেক্ষ কাজ। এই ব্যাংকগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেয়া নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।
অত্যান্ত সৌহার্দ্যপূর্ণ এই সভায় সাংবাদিকদের সরকারের রাজস্ব আয় বাড়ানো এবং কমানো, সংবাদপত্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।
