ঢাকা
logo
প্রকাশিত : August 12, 2026

রাজশাহীর পুঠিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাতের অন্ধকারে বাড়িতে পুলিশের অভিযান। দরজা খুলতেই গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা। রাজশাহীর পুঠিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মো. রাকিবুল ইসলাম ওরফে ইমেল (২৬) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঝলমলিয়া কানাইপাড়া এলাকায় অভিযান চালায় পুঠিয়া থানা পুলিশ। এ সময় নিজ বাড়ি থেকে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝলমলিয়া কানাইপাড়া গ্রামের ইকবাল সরদারের ছেলে এবং পুঠিয়া পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে রাকিবুল বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন—এমন তথ্যের ভিত্তিতে তাঁর ওপর নজরদারি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর বুধবার গভীর রাতে বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, রাকিবুলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। পুঠিয়া থানা পুলিশ জানিয়েছে, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram