ঢাকা
logo
প্রকাশিত : August 12, 2026

নিবন্ধন না থাকায় কালিয়াকৈর হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারকে জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে নিবন্ধন না থাকা এবং পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না রাখার অভিযোগে কালিয়াকৈর জেনারেল হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার সাহেব বাজার এলাকায় কালিয়াকৈর জেনারেল হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা। এ সময় হাসপাতালটির প্রয়োজনীয় নিবন্ধন ও কাগজপত্র না থাকা এবং পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকায় অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে হাসপাতালের প্রয়োজনীয় সব কাগজপত্র ও নিবন্ধন সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুনসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শামসুন নাহার শিলা জানান, ওই হাসপাতালকে জরিমানা করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram