ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৫
logo
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৬

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে নাগরিকদের হয়রানি বন্ধ করতে হবে: ইঞ্জিনিয়ার নুর নবী

আজ বুধবার (২২ এপ্রিল) সকাল ১১ ঘটিকার সময় বাংলাদেশ পলিটিক্যাল থিংকারস (বিপিটি) এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে বিতর্কিত ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় নাগরিকদের হয়রানি বন্ধের দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ পলিটিক্যাল থিংকারস (বিপিটি)।

সংগঠনের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ নুর নবীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের সংগঠক ও সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, বিপিটির স্টিয়ারিং কমিটির সদস্য ও সহকারী অধ্যাপক রায়হান চৌধুরী, বিপিটির মিডিয়া সেলের সদস্য জাফর আহমেদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ নুর নবী বলেন, গত ১ মাসে ছয়জন নাগরিককে শুধু সোস্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়া ও অন্যের কন্টেন্ট শেয়ারের ঘটনায় গ্রেফতার কোন স্বাভাবিক ঘটনা নয়। এটা সরকারের আগামী দিনে নাগরিকদের কন্ঠরোধের প্রচেষ্টার পূর্ব আলামত।

বর্তমান প্রধানমন্ত্রীসহ মন্ত্রীপরিষদের অনেকেই হাসিনার ডিজিটাল সিকিউরিটি এক্টের দ্বারা নিষ্পেষিত। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেকেই গত ১৭ বছর বিদেশে পালিয়ে বেড়িয়েছেন। তারা সে সব দেশে নাগরিকদের মত প্রকাশের অধিকার সম্পর্কে জানেন এবং ফ্যাসিবাদের সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিগত সরকারের অনৈতিক কাজের সমালোচনা করার সুযোগ গ্রহণ করেছেন। অথচ আজকে তারা ক্ষমতায় বসেই নাগরিকদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার হীন চেষ্টায় লিপ্ত হয়েছেন। ফ্যাসিবাদের অনুকরণে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সরকারের সমালোচনা কারীদের রাতের আঁধারে তুলে নিয়ে যাচ্ছেন, ৫৪ ধারায় গ্রেফতার করে দীর্ঘ সময় থানায় রেখে আদালতে তুলছেন। সরকার দলীয় নেতা কর্মীরা সমালোচকদের বাড়ী অফিসে হামলা করে মব সৃষ্টি করছেন। এটা প্রকারান্তরে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে ভয়ের সংস্কৃতি চালু করার অপচেষ্টা। আমরা অনতিবিলম্বে এহেন কাজে জড়িত অতি উৎসাহীদের থামাতে সরকারকে আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা আরিফ বিল্লাহ, সাবেক ছাত্রনেতা ও বিপিটির সদস্য মোরশেদ আলম প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram