ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩০
logo
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৬

সংরক্ষিত নারী আসনে জামায়াত শরিকরা কে কতটি পেল

ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি সাধারণ আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসনে মোট ১৩টি আসন পেতে যাচ্ছে।

প্রাপ্ত আসন অনুপাতে এককভাবে জামায়াতে ইসলামী ৬৮টি আসনের বিপরীতে ১২টি সংরক্ষিত নারী আসন পাওয়ার কথা থাকলেও দলটি নিজে নিচ্ছে ৯টি আসন। বাকি ৩টি আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

এই তিনটি সংরক্ষিত আসন পাচ্ছে এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিস। ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জামায়াত ও জোটের নেতৃস্থানীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা আজ সোমবার (২০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই তালিকায় দলীয় নেত্রীদের পাশাপাশি বাইরের তিনজনকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সূত্র আরও জানায়, মনোনীত ১৩ জন নারীই উচ্চশিক্ষিত ও মেধাবী। তাদের সাংগঠনিক দক্ষতার পাশাপাশি বাংলা ও ইংরেজিতে সাবলীলতা রয়েছে এবং সংবিধান, আইন ও সমসাময়িক রাজনীতি সম্পর্কে ভালো ধারণা রাখেন তারা।

দলীয় সূত্রের দাবি, সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত করতে স্বচ্ছতা বজায় রেখে দলের অভ্যন্তরে বিস্তৃত আলোচনা ও যাচাই-বাছাই করা হয়েছে। কোনো নেতার জন্য কোটা রাখা হয়নি।

এদিকে, দলের আমির ডা. শফিকুর রহমান-এর স্ত্রী পূর্বে সংসদ সদস্য হলেও এবার তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এছাড়া যোগ্যতার বিবেচনায় নাম আলোচনায় এলেও মীর কাসেম আলীর মেয়ে সুমাইয়ার নামও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় রাখা হয়নি। এর কারণ হিসেবে বলা হয়েছে, তার ভাই ব্যারিস্টার আহমাদ বিন কাসেম আরমান বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram