ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৪
logo
প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৬

গভীর রাতেও সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

ঘড়ির কাঁটায় তখন রাত ২টা ৫৫ মিনিট। চারদিকে যখন নিস্তব্ধতা, তখনও কর্মমুখর রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়।

সেখানে দলীয় গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া এই সাক্ষাৎকার কার্যক্রম বিরতিহীনভাবে গভীর রাতেও চলমান থাকে।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন তিনি।

সাক্ষাৎকার বোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারা।

এছাড়াও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ গুলশান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে অবস্থান করেছেন।

দলীয় সূত্র জানায়, শনিবার বিকেল থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত জেলার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। তৃণমূল থেকে উঠে আসা যোগ্য ও ত্যাগী নেত্রীদের মূল্যায়ন করতেই এই দীর্ঘ সময় নিয়ে খুঁটিনাটি যাচাই-বাছাই করছেন প্রধানমন্ত্রী।

গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, সাক্ষাৎকার দিতে আসা প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গভীর রাত অবধি প্রার্থীদের পদচারণায় মুখর রয়েছে কার্যালয় প্রাঙ্গণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মনোনয়ন প্রত্যাশীরা তাদের রাজনৈতিক অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা দলীয় প্রধানের সামনে তুলে ধরছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে যোগ্য প্রতিনিধি নির্বাচনে অধিক গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি। তারই অংশ হিসেবে এই ম্যারাথন সাক্ষাৎকার কার্যক্রম পরিচালনা করছেন খোদ দলীয় প্রধান তারেক রহমান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram