ঢাকা
logo
প্রকাশিত : April 12, 2026

ঢাকাসহ ৪ সিটিতে আজ দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় রাজধানী ঢাকাসহ চার সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় আজ থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম।

রোববার (১২ এপ্রিল) ঢাকা উত্তর ও দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় এ কার্যক্রম শুরু হয়ে চলবে ২০ এপ্রিল পর্যন্ত।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, চারটি সিটি করপোরেশন এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে।

বর্তমান হামের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুলের কারণে বর্তমানে দেশে হামের প্রভাব বৃদ্ধি পেয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচি চলমান থাকলে এ সমস্যার মুখোমুখি হতে হতো না।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকে হাম প্রতিরোধে দেশে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ওই দিন থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় এমআর টিকা প্রদান কার্যক্রম চালু হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram