ঢাকা
logo
প্রকাশিত : March 17, 2026

ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৭ মার্চের টিকিট

পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন আজ মঙ্গলবার (১৭ মার্চ)। আজ সকাল ৮টা থেকে বিক্রি করা হচ্ছে আগামী ২৭ মার্চের ট্রেনের আসনের টিকিট। এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।

সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট মিলছে। দুপুর ২টা থেকে মিলবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।

এর আগে গত ১৩ মার্চ বিক্রি হয়েছে ২৩ মার্চের টিকিট, ১৪ মার্চ বিক্রি হয় ২৪ মার্চের ও ১৫ মার্চ বিক্রি হয় ২৫ মার্চের টিকিট ও গতকাল ১৬ মার্চ বিক্রি হয়েছে ২৬ মার্চের টিকিট। এ ছাড়া ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ ও ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারই কিনতে পারবেন। সে ক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহের সুযোগ থাকবে।

তবে কেনা টিকিট ফেরত (রিফান্ড) করা যাবে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram