ঢাকা
logo
প্রকাশিত : March 17, 2026

'ফ্যামিলি কার্ডকে সর্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার'

ফ্যামিলি কার্ডকে সর্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে যাদের প্রয়োজন নেই, তারা এই কার্ড নেবে না বলে আশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে তিনি এসব কথা জানান।

বিকেলে ময়দানে প্রথমে সমাজসেবা অধিদফতর কর্তৃক ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ব্ল্যাকবেঙ্গল ছাগল বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশে যোগ দেন তিনি।

তারেক রহমান বলেন, বিগত বছরগুলোতে মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। যে কাজ ১৭ বছরে হয়নি, তা এক-দেড় মাসে করা সম্ভব নয় বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন বা দেননি, এই সরকার প্রত্যেকের সরকার। অস্থির না হয়ে ধৈর্য সহকারে সকলে মিলে দেশ গড়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram