ঢাকা
logo
প্রকাশিত : March 7, 2026

প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল, মন্ত্রণালয়ের সতর্কবার্তা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে ও তার আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তার কাছে ফোনকল সম্পর্কে সতর্ক করেছে প্রতিমন্ত্রীর দপ্তর।

শুক্রবার (৬ মার্চ) প্রতিমন্ত্রীর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ০১৮২৬০৯৫৩১৮ নম্বর থেকে ফোন করে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করা হচ্ছে বা তার আত্মীয় পরিচয় দেওয়া হচ্ছে; এমন একাধিক অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ফোনকলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। বিষয়টি সম্পূর্ণভাবে প্রতারণামূলক বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, প্রতিমন্ত্রী বা তার দফতরের পক্ষ থেকে এ ধরনের কোনো ফোনকল করা হয় না এবং ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় না। তাই এ ধরনের ফোনকল বা প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। বর্তমানে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

সতর্কবার্তা জারির মাধ্যমে জনগণকে সচেতন রাখা এবং এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram