ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ঢাকা-২০ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনের ১৪৭টি কেন্দ্রের সবগুলোতেই বিপুল ব্যবধানে জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. তমিজ উদ্দিন। সর্বোচ্চ ব্যবধানের হিসাবেও এগিয়ে রয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, মো. তমিজ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের আহসান খান পেয়েছেন ৩ হাজার ৭৬ ভোট, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) মনোনীত মোটরগাড়ি প্রতীকের মো. আরজু মিয়া পেয়েছেন ১৯৮ ভোট, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের মো. আশরাফ আলী পেয়েছেন ৯ হাজার ৮৩ ভোট এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত ঈগল প্রতীকের হেলাল উদ্দিন আহাম্মদ পেয়েছেন ৪৭৮ ভোট।

মোট ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির আহসান খান, বাংলাদেশ জাসদের আরজু মিয়া এবং এবি পার্টির হেলাল উদ্দিন প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৭০ হাজার ৯৩৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৭২৩ জন। বাতিল ভোটের সংখ্যা ৬ হাজার ১১৭। ভোটদানের হার ছিল ৬৩ দশমিক ৫৫ শতাংশ।

এছাড়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৮ হাজার ৪১২ এবং ‘না’ ভোট পড়েছে ৫০ হাজার ১১৪টি।

বিজয়ী হওয়ার পর মো. তমিজ উদ্দিন বলেন, ১৪৭টি কেন্দ্রেই জয় পাওয়া জনগণের আস্থার প্রতিফলন।

তিনি দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এখন ধামরাইকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করে সাজানোর সময়। বেকারত্ব দূরীকরণে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা এবং নারীদের জন্য প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram