ঢাকা
১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১০, ২০২৬

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রাজধানীর বিভিন্ন আসনের প্রার্থীরা

শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতেও প্রচারণা চালাচ্ছেন তারা।

প্রার্থীদের সঙ্গে প্রচারণা চালাচ্ছেন কর্মী-সমর্থক ও ভোটাররা। নির্বাচনী ইশতেহারের পাশাপাশি আসনভিত্তিক নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। শেষ সময়েও চেষ্টা করছেন ভোটারদের মন জয় করার। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারেও আশাবাদী প্রত্যেকে। তবে এবার প্রতিশ্রুতির ফুলঝুরি নয়; নির্বাচিত প্রার্থীর কাছ থেকে কাজের বাস্তবায়ন চান ভোটাররা।

অন্যদিকে, রাজধানীতে গত দুই দিনে ১৫টি নির্বাচনী জনসভা শেষ করার পর মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত ২২ জানুয়ারি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram