ঢাকা
logo
প্রকাশিত : January 24, 2026

তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন: আসিফ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, মাইক ব্যবহারের সময়সীমা রাত ৮টা পর্যন্ত থাকলেও, সেখানে মাইক ব্যবহার করে মধ্যরাতেও তিনি প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী পরিচালনা কমিটির মিটিং শেষে এনসিপির প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিং এ কথা জানান।

তিনি জানান, বিএনপি অন্যদেরও এ ধরনের নিয়ম ভঙ্গের জন্য উৎসাহিত করছে।প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে পোষ্টার ব্যবহার করছে।এবারের নির্বাচনেও আগের মত সেনাবাহিনী কেন্দ্রের বাইরে অবস্থান করার সিদ্ধান্ত আশঙ্কাজনক।সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে।

আসিফ মাহমুদ বলেন, প্রশাসন- নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুযোগ দিচ্ছে।নির্বাচন কমিশন ও প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে।বাংলাদেশের মিডিয়া একটি দলের প্রতি ঝুঁকে গেছেন। এটি একটি বড় ধরনের শঙ্কার বিষয়। সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি।

এদিকে, কাল বিকাল ৫ টায় টিএসসির পায়রা চত্বরে উদ্বোধন করা হবে এনসিপির নির্বাচনী থিম সং।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram