ঢাকা
logo
প্রকাশিত : January 22, 2026

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

শুরু হয়ে গেছে ভোটের প্রচারণা। নির্বাচনী প্রচারণা শুরুর ঠিক আগ মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন সিলেট সফরে। সেখান থেকেই ভোটের আনুষ্ঠানিক প্রচার ও দলের বার্তা গণমানুষের কাছে পৌঁছে দেয়ার কাজ শুরু করবেন তিনি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পরই দলের পক্ষ থেকেও এক ঝাঁক নতুন পরিকল্পনা ও ইশতেহারের রূপরেখা আনা শুরু করেছে বিএনপি। দলটি বলছে, এবারের নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহারের মূলভিত্তি হবে জিয়াউর রহমানের '১৯ দফা' ও খালেদা জিয়ার 'ভিশন ২০৩০'।

রাজধানীর হোটেল লেকশোর-এ বিএনপির নির্বাচনী থিম সং-এর উদ্বোধনকালে এ কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।

'ভোট দিবো কিসে; ধানের শীষে', 'সবার আগে বাংলাদেশ'-সহ বিএনপির একাধিক নির্বাচনী স্লোগানকে যুক্ত করে গানের রূপ দেয়া হয়েছে এই থিম সং-এ।

রিজভী বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন, নিউট্রন থাকে এবং তাদের বন্ধন অনেক দৃঢ় আমরা সেই বন্ধনেরই এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি 'বাংলাদেশি জাতীয়তাবাদ' তার প্রতীক হচ্ছে ধানের শীষ।

তিনি বলেন, 'ধানের শীষ' নির্বাচনী প্রতীকের সীমা ছাড়িয়ে গ্রাম বাংলার প্রতীকে রুপ নিয়েছে। তবে, নানা বিধি নিষেধ ও নিয়মের কারণে পাড়া-মহল্লায় আগের যে নির্বাচনী উৎসব, তা অনেকটাই কমে গেছে।

তিনি আরও বলেন, সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের যে অধিকার কেড়ে নেয়া হয়েছিলো তা আবারও ফিরে আসবে।

ধানের শীষ প্রতীক শেখ হাসিনাও মুছে দিতে পারেনি, আর কেউ পারবেনা বলেও মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র নেতা। বলেন, মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram