ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৫

পার্থর বিপক্ষে এনসিপি থেকে লড়বেন তাজনূভা জাবীন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১২৫টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বুধবার সকাল ১১টায় প্রকাশিত তালিকায় দেখা যায়, ঢাকা-১৭ আসনে দলের মনোনয়ন পেয়েছেন ডা. তাজনূভা জাবীন।

ঢাকা-১৭ আসনে বাংলাদেশের জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডা. তাজনূভা। ঢাকা-১৭ আসনটি ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী এবং মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত।

এ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে, প্রার্থী তালিকায় বাকি আসনের নামও ধাপে ধাপে ঘোষণা করা হবে। দলটি প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় পরিবারকেন্দ্রিক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ‘রাষ্ট্র সংস্কারপন্থী, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের’ প্রাধান্য দিয়েছে।

মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছিল ৬ নভেম্বর, কিন্তু মনোনয়নপ্রত্যাশীদের আগ্রহ বিবেচনায় সময় বৃদ্ধি করে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়।

এই সময়ে মোট ১,৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। তবে আসন বণ্টন নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব এবং তৃণমূলে কিছু অসন্তোষ রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram