ঢাকা
logo
প্রকাশিত : December 2, 2025

দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি-প্রেরণার উৎস: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজ থেকে দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি বিশ্বের নানা প্রান্ত থেকে সহমর্মিতা ও শুভ কামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভ কামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক, বন্ধুসর্বস্ব ব্যক্তিদের উদ্বেগ–উৎকণ্ঠা এবং বাংলাদেশের লাখো মানুষের ভালোবাসা ও দোয়া তাদের পরিবারকে গভীরভাবে স্পর্শ করছে।

তারেক রহমান লিখেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি।

এই কঠিন সময়ের মধ্যে জাতির ঐক্য, সহমর্মিতা ও সংহতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লিখেছেন, এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram