

জাহিদুল জাহিদ: জিয়া মঞ্চ ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটির সদস্য মোঃ বাবুল মিয়া (৩০)-এর উপর একদল সন্ত্রাসী নৃশংস হামলা চালিয়েছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে গত ১০ নভেম্বর ২০২৫, দারুস সালাম থানার লালকুটি, মেটানী হাসপাতালের মাঠে। আহত বাবুল মিয়া থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন যে, পূর্বপরিচিত আল আমিন (২৮), তুষার (৩২), সাথী বৈদেশি (৩০) কাউসার,( ২৮) জামাল এবং আরও ৪-৫ জন মিলে তার উপর হামলা চালায়।
তারা মোটরসাইকেলে করে এসে বাবুল মিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে বেদম প্রহার করে। হামলাকারীরা তার কাছে থাকা ৪২,০০০ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত বাবুল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এই ঘটনায় বাবুল মিয়া দক্ষিণখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন (জিডি কপি সংযুক্ত)।
জিয়া মঞ্চ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আমাদের সহযোদ্ধা বাবুল ভাইয়ের উপর এই বর্বরোচিত হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
জিয়া মঞ্চ- ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম বলেন - এ ধরনের হামলার মাধ্যমে জিয়া মঞ্চের নেতাকর্মীদের মনোবল ভাঙা যাবে না, বরং ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাদের অঙ্গীকার আরও দৃঢ় হবে।৷
“আমাদের সহযোদ্ধা বাবুল ভাইয়ের উপর এমন বর্বরোচিত হামলা কাপুরুষতার পরিচয়। আমরা প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করছি।

