ঢাকা
logo
প্রকাশিত : October 25, 2025

জুলাই অভ্যুত্থানের আগে আ. লীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে নয় : সারজিস

গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের আগে যারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বা এর ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদের কেউ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন দলটির উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগে আবু সাইদ কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অন্যদলের যে কোনো ভাল মানুষদের জন্য এনসিপির দরজা খোলা।

সারজিস বলেন, কেউ যদি মনে করে এনসিপিতে এসে ব্যক্তিগত উদ্দেশ্য পূরণ করবেন, তাহলে এই দল তাদের জন্য না। আগের জায়গায় ফিরে যেতে হবে। দলটি তার আর্দশনুযায়ীই চলবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, কেউ যেনো নিজে এগিয়ে যাওয়ার জন্য অন্য কাউকে টেনে না ধরি। এনসিপির ভেতর লক্ষ্য করা যায় কাউকে টেনে ধরতে কারও বিরুদ্ধে অভিযোগ দিতে। এসব বিষয় থেকে বের হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

এ সময় দলটির ভবিষ্যৎ নিয়ে সারজিস বলেন, এনসিপি যদি জুলাইয়ে আকাঙ্খাকে ধারণ করে এগিয়ে যেতে পারে, তাহলে আজ থেকে দুই বছর পর বাংলাদেশ সবচেয়ে গ্রহণযোগ্য দলে পরিণত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram