ঢাকা
logo
প্রকাশিত : October 14, 2025

জুয়ার বিজ্ঞাপনের ছড়াছড়ি, বাংলাদেশে ক্রিকইনফো ব্লক করার উদ্যোগ

বাংলাদেশে অনলাইনে এককভাবে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দেয় জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। এ বিজ্ঞাপন থেকে যে অর্থ আয় হয়, তা থেকে কোনো ধরনের ভ্যাট-ট্যাক্সও দেওয়া হয় না।

সার্বিক বিষয় বিবেচনা করে বাংলাদেশে ক্রিকইনফো বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। তবে তার আগে জনমত নেওয়া হবে।

সোমবার (১৩ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এসব কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

পোস্টে ফয়েজ আহমেদ তৈয়্যব লিখেছেন, এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দেয় ক্রিকইনফো ডটকম। অনলাইন জুয়া, এর প্রচার-প্রচারণা বিজ্ঞাপন ইত্যাদি বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন ২০২৫-এ নিষিদ্ধ। জুয়ার কালো থাবায় বাংলাদেশের যুবকরা সর্বস্বান্ত, পাচার হয়ে যাচ্ছে দেশের সম্পদ।

তিনি আরও লেখেন, আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ বেশ কিছু ক্রিকেট প্লেয়িং দেশের ক্রিকইনফো অ্যাডভার্টাইজমেন্ট স্টাডি করে দেখেছি, সেখানে অনলাইন জুয়ার বিজ্ঞাপন শতভাগ অনুপস্থিত।

ক্রিকইনফোর সঙ্গে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে জানিয়ে ফয়েজ আহমেদ তৈয়্যব লেখেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) ক্রিকইনফোকে এ বিষয়ে ইমেইল পাঠিয়েছে এবং পরবর্তীতে তাদের ডাকযোগে রেজিস্টার চিঠি পাঠানো হবে।

প্রধান উপদেষ্টা এ বিশেষ সহকারীর ভাষ্য, একদিকে অবৈধভাবে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আইন ভঙ্গ করছে ক্রিকইনফো, অন্যদিকে জুয়ার বিজ্ঞাপন থেকে আয়ের ওপর আয়কর বা ভ্যাট হিসেবে বাংলাদেশকে কোনো অর্থ দেয়নি আইন পাসের আগে-পরে।

জুয়ার বিজ্ঞাপন বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ক্রিকইনফো ব্লক করার বিষয়টি বিবেচনা করা উচিত হবে কি না, এ বিষয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) জনমত সংগ্রহ করবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram