ঢাকা
logo
প্রকাশিত : October 9, 2025

৭ বছর পর জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়া

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধিতে গেলেন তিনি। এর আগে ২০১৮ সালে সমাধি প্রাঙ্গণে গিয়েছিলেন খালেদা জিয়া।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে তিনি সেখানে যান এবং ১১টা ২০ মিনিটের দিকে বাসার উদ্দেশ্যে রওনা হন। এর আগে রাত সাড়ে ১০টার পর গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়া রওনা হন।

শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও দোয়া করেন বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির সম্পাদকমণ্ডলীর এক নেতা জানান, ম্যাডাম হঠাৎ জানান যে উনি কবর জিয়ারত করবেন। সেই অনুযায়ী উনাকে সেখানে নেওয়া হয়েছে। এ কারণে আগে থেকে দলের অন্য সদস্যদের কিছুই জানানো হয়নি।

বিএনপির আরেক নেতা বলেন, ম্যাডাম হঠাৎ করে কেন কবর জিয়ারত করতে এসেছেন, তা জানি না। তবে তিনি ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে কবর জিয়ারত করেন। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। মুক্ত হওয়ার পর আর সেখানে যাননি তিনি।

ওই নেতা আরও বলেন, ম্যাডাম এখন আগের তুলনায় বেশ সুস্থ আছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram