ঢাকা
logo
প্রকাশিত : September 7, 2025

প্রধান বিচারপতিও কোর্টের ঊর্ধ্বে নন: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়রাম্যানের মো. আসাদুজ্জামান বলেছেন, প্রধান বিচারপতিও কিন্তু কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘লইয়ারদের বিরুদ্ধে কনটেমট হয়, জাজদের বিরুদ্ধে কেন হয় না। প্রধান বিচারপতি আপনার বিচারকদের বলে দিবেন, আমার কোনো লইয়ার যেন কোনো বিচারক দ্বারা অসম্মানিত না হয়। আমি বলেছিলাম বাংলাদেশের প্রায় ৮০ হাজার লইয়ার আপনার আদালতে কর্মকর্তা। প্রিজাইডিং বা জাজ হিসেবে কেউ কোনো লইয়ারের সাথে দুর্ব্যবহার করতে না পারে—এটা আপনি খেয়াল রাখবেন। প্রধান বিচারপতি মনে রাখবেন আপনিও কিন্তু কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘কোনো বিচারকের আচরণের কারণে যদি বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়, তাহলে ওই বিচারক আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হবেন।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘কিছু কুলাঙ্গার বিচারপতি বাংলাদেশের বিচার ব্যবস্থার সম্পর্কে মানুষের মধ্যে যে অনাস্থা পরিবেশ সৃষ্টি করেছিল, মুক্তিযুদ্ধের চেতনার নামে যে ধরনের বিচার ব্যবস্থা আমাদের সামনে উপস্থাপন করেছিল এখন থেকে তেমনটা করলে আদালত অবমাননার দোষী সাব্যস্ত হওয়া শুরু হোক।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram