ঢাকা
logo
প্রকাশিত : July 31, 2026

চাঁপাইনবাবগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট-গোমস্তাপুর রোডে ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের মোঃ বিদুর ছেলে মোঃ রাসেল (২৭), একই জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পলাশবাড়ি আড়গাড়াহাট গ্রামের কসিমুদ্দীনের ছেলে মোঃ কানু ডাকাত (৪৭) ও একই ইউনিয়নের দারিগাছা গ্রামের মোঃ বাদলের ছেলে মোঃ রুবেল (২২)।

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় শিবগঞ্জ থানাধীন মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর রোডের মিনু বাজার নামক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল একটি সিএনজি, দেশী অস্ত্রসহ ৩ ডাকাতকে হাতেনাতে আটক করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের শেষে আজ শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram