

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সুজন (সুশাসনের জন্য নাগরিক) এর মহাদেবপুর উপজেলা কমিটি গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্যারাডাইস কম্পিউটার ট্রেনিং সেন্টারে সুজন নওগাঁ জেলা কমিটি আয়োজিত সভায় মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মোবারক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজন নওগাঁ জেলা কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন।
মহাদেবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোকসেদ আলী, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ নাজিম উদ্দীন মিঞা, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর নওগাঁ এলাকা সমন্বয়কারী মোঃ আসির উদ্দীন প্রমুখ।
আলোচনা সভা শেষে অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মোবারক আলীকে সভাপতি ও আলহাজ্ব এম. সাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট মহাদেবপুর উপজেলা কমিটি নির্বাচিত করেন এবং সুজন নওগাঁ জেলা কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মোকসেদ আলী নব নির্বাচিত মহাদেবপুর উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুমোদিত কমিটির কপি তুলে দেন।
