

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল মনোনীত শেখ ওয়াহিদুজ্জামান দিপু সভাপতি এবং সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মো. জালাল উদ্দিন মল্লিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
নির্বাচনে ৯টি সম্পাদকীয় ও ৮টি নির্বাহী সদস্য পদসহ মোট ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাত ১২টায় ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে সিনিয়র সহ-সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের মনোনীত আব্দুল ওলি, জুনিয়র সহ-সভাপতি পদে সাধারণ আইনজীবী পরিষদ মনোনীত শেখ মো. সাহিবুর রহমান সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল মনোনীত এস এম মাহবুব মোর্শেদ লালন, অর্থ ও হিসাববিষয়ক সম্পাদক পদে শেখ মনিরুজ্জামান, সহকারি সম্পাদক গ্রন্থ ও আসবাব পত্রাদি স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন, সহকারি সম্পাদক ক্রিড়া বিষয়ক গণতান্ত্রিক আইনজীবী প্যানেল মনোনীত মোঃ সাজ্জাদ হোসাইন ও সহকারি সম্পাদক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত বি এম নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল মনোনীত শারমিন আক্তার, মোঃ কামরুল ইসলাম সুমন, মোঃ সাইদুল ইসলাম এলিন, বিজয়া লোপা, আয়েশা সিদ্দিকা, সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত ফকির ইসাদুল হক, জান্নাতুল ফেরদৌউস ও একমাত্র স্বতন্ত্র প্রার্থ হৃদয় নির্বাচিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার সমরেন্দ্র নাথ দত্ত বলেন, খুবই শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে প্রার্থী ও ভোটাররা দায়িত্বশীল আচরণ করেছেন।
বার্ষিক এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এস. এম. নওরেজ মহীত, মো. রেজওয়ানুর রহমান মোল্লা এবং মোসামাৎ. মেহেরুন নেছা।
