ঢাকা
logo
প্রকাশিত : September 4, 2025

হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য দুদকের চিঠি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্লট জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তারা এই চিঠি পাঠান।

দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদকের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়ার সই করা চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনাকে গ্রেফতারে আদালতের ওয়ারেন্ট অব অ্যারেস্ট আদেশ রয়েছে। মামলার তদন্তকালে জানা যায়, শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট অব অ্যারেস্ট ইস্যু করেছেন।

অপরদিকে দুদকের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা এস এম রাশেদুল হাসানের সই করা চিঠিতে বলা হয়, সজীব ওয়াজেদ জয়ের মামলার তদন্তকালে জানা গেছে, তিনি বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট অব অ্যারেস্ট ইস্যু করেছেন।

এজাহার নামীয় এই দুই আসামিকে গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে আজ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram