ঢাকা
logo
প্রকাশিত : September 4, 2025

নুর ইস্যুতে জরুরি সাংবাদিক সম্মেলন ডেকেছে গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসা নিয়ে জরুরি সাংবাদিক সম্মেলন ডেকেছে দলটি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজের বাগান গেটে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের বিচার ও জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, তারা রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করছেন। পল্টন মোড় দিয়ে যে চারদিকে রাস্তা রয়েছে- তার সবকটি বন্ধ হয়ে গেছে।

গত ৩০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনায় তাৎক্ষণিক মশাল মিছিলের ডাক দেয় গণঅধিকার পরিষদ। রাত সাড়ে ৯টায় মশাল মিছিল কর্মসূচি শেষে বিজয়নগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি এখন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram