ঢাকা
logo
প্রকাশিত : August 21, 2025

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ অগাস্ট থেকে সাতদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল বিএনপি।

বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ‘জাতীয় উদযাপনে কমিটির’ সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে আলোচনা সভা, জিয়াউর রহমানের মাজারে সম্মান প্রদর্শন, জেলা ও উপজেলা পর্যায়ে র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপন অভিযান, মেডিক্যাল ক্যাম্প, ক্রীড়ানুষ্ঠানসহ বিভিন্ন ধরনের আয়োজন করেছে বিএনপি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট দুপুর ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর মূল দিন ১ সেপ্টেম্বর ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। পরে সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। একইদিন দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে আলোচনা সভা ও র‌্যালি আয়োজন করা হবে।

২ সেপ্টেম্বর দুপুর ২টায় বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করবে। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হবে।

৪ সেপ্টেম্বর বৃক্ষরোপণ, মাছ অবমুক্তকরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করবে দলটি। আর ৫ সেপ্টেম্বর ঢাকায় একটি গোলটেবিল আলোচনার আয়োজন করা হবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram