ঢাকা
logo
প্রকাশিত : August 11, 2025

চাল আমদানিতে আগ্রহী ব্যবসায়ীদের বরাদ্দ দেয়া শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়

চাল আমদানিতে আগ্রহী ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে বরাদ্দ দেয়া শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার (১১ আগস্ট) প্রথম দফায় দেশের ২৪২টি আমাদানিকারক প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ মেট্রিকটন চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এরমধ্যে ৪ লাখ ৬১ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল আর বাকি ৩৯ হাজার মেট্রিকটন আতপ চাল রয়েছে। একেকজন আমদানিকারক ৫শ’ মেট্রিকটন থেকে ২০ হাজার মেট্রিকটন পর্যন্ত চাল আমদানি করতে পারবেন।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব চাল দেশে বাজারজাত করার শর্ত দেয়া হয়েছে। পাশাপাশি আমদানিকৃত চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করনের তথ্য জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে বলা হয়েছে। আমদানিকৃত বস্তাতেই চাল বিক্রির শর্ত দেয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram