ঢাকা
logo
প্রকাশিত : August 9, 2025

আজ শিল্পকলা একাডেমীর মূল লে ‘সী-মোরগ’

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে আজ মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলাদেশ থিয়েটারের জনপ্রিয় ব্যতিক্রমধর্মী হাসির নাটক ‘সী-মোরগ’। নাটকটির ৩০৪তম প্রদর্শনী আজ অনুষ্ঠিত হবে। আসাদুল্লাহ ফারাজী রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন হুমায়ুন কবীর হিমু।

‘সী-মোরগ’ বাংলাদেশ থিয়েটারের ষষ্ঠ প্রযোজনা। এর কাহিনীতে জীবনের কোলাহলে তিন স্ত্রী, চার চাকর এবং প্রাণপ্রিয় ‘সী-মোরগ’ নিয়ে একধরনের সুখের আবহে বসবাসকারী জোতদার শিকদারের গল্প বলা হয়েছে। জলের নিম্নগামিতার মতো কম বয়সী স্ত্রীর প্রতি তার বাড়তি ভালোবাসা, চাকরদের পিঠে অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া, আর হৃষ্টপুষ্ট সী-মোরগের ঝুটি-পালক ছুঁয়ে সৌন্দর্যের অনুরাগ প্রকাশ—সবই তার উপার্জিত সম্পদের প্রতি এক ধরনের সম্মান প্রদর্শন।

তবে বিয়ের এক মাসের মাথায় বাবার মৃত্যু এবং হঠাৎ ‘সী-মোরগ’-এর হারিয়ে যাওয়া তাকে মানসিকভাবে অস্থির করে তোলে। চাকররা মোরগ খুঁজে না পেলে, সে ভাবে চাকররাই তা খেয়েছে। কুড়ি পাড়ার এক হিন্দু বাড়ির পাশে মোরগের পশম পেয়ে ওই বাড়ির দুই ভাইয়ের সহায়-সম্পত্তি হাতিয়ে নিতে তার উন্মত্ত হয়ে ওঠা—এসব নিয়েই নাটকটির মূল গল্প এগিয়ে যায়।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খন্দকার শাহ্ আলম, রফিক উল্যাহ, মাসুদা খান, সুমি, আজিজ রেজা, ইমন খান, আখতার, সুমন, রাতুল, মোস্তাফিজ, তানভীর, খালিদ মাহমুদ সাওন, সৈকত, মিল্টনসহ আরও অনেকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram