ঢাকা
logo
প্রকাশিত : July 26, 2026

গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) বেলা ১১টায় গোপালগঞ্জ শহরের পৌর পার্কে ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

এর আগে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আরিফ উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কে এম বাবর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ও ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীসহ রেড-ক্রিসেন্ট সোসাইটির সেচ্ছাসেবীরা এসময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বৃক্ষরোপণের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সভাশেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ সংসদ সদস্য ডা. কে এম বাবরসহ বিশেষ অতিথিবৃন্দ।

পরে জেলা প্রশাসকের কার্যালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, এবছর বৃক্ষমেলায় ২২টি স্টল খোলা হয়েছে। প্রতিটি স্টল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলা চলবে আগামী ১ আগষ্ট পর্যন্ত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram