ঢাকা
logo
প্রকাশিত : August 3, 2025

শাহবাগে ছাত্রদলের সমাবেশের মঞ্চ প্রস্তুত, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে একটি ‘সুশৃঙ্খল সমাবেশের’ প্রত্যাশা নিয়ে রাজধানীর শাহবাগে সমাবেশ আয়োজনের প্রস্তুতি শেষ করেছে ছাত্রদল।

রোববার (৩ আগস্ট) দুপুর ২টায় শুরু হতে যাওয়া সমাবেশের মঞ্চ ইতোমধ্যেই প্রস্তুত এবং জড়ো হচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সেখানে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সরাসরি উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

দুপুর ১২টা থেকেই নেতাকর্মীদের সমাবেশস্থলে জড়ো হতে দেখা গেছে। তারা তারেক রহমান ও জিয়া পরিবারের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

নগরবাসীর স্বাভাবিক চলাচলে সম্ভাব্য বিঘ্নের জন্য আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা হিসেবে, ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড নিয়ে না আসার অনুরোধ জানানো হয়েছে।

সমাবেশ সফল করতে ছাত্রদল গঠন করেছে প্রায় ৯০টি সাংগঠনিক টিম। দেশের প্রতিটি জেলা ও মহানগর ইউনিট থেকে কর্মীদের ঢাকায় আনতে নেওয়া হয়েছে সুসংগঠিত প্রস্তুতি।

এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম থেকে একটি ২০ বগির বিশেষ ট্রেন আজ সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এবং সমাবেশ শেষে সন্ধ্যা ৭টায় পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে ফিরে যাবে।

ছাত্রদল নেতারা জানিয়েছেন, জুলাই-আগস্টের গণআন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ সমাবেশের মাধ্যমে তারা একটি নতুন রাজনৈতিক বার্তা জাতির সামনে উপস্থাপন করতে চান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram