ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2025

বিএনপি সকল শহীদ পরিবারের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন: মোর্শেদ হাসান খান

ঢাবি প্রতিনিধি: গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচার, জুলুম ও নির্যাতনে সকল শহীদ পরিবারের পাশে বিএনপি আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

তিনি বলেন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৫ বছরে গুম হওয়া পরিবারের সকল শিশুদের পাশে দাঁড়িয়েছেন। শিশুদের পড়াশোনাসহ সকল ধরনের দায়িত্ব দিয়েছেন। তিনি সকল শহীদ পরিবারের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে- ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’- এর যৌথ কর্মসূচি ‘গণতান্ত্রিক পদযাত্রায়-শিশু’ শীর্ষক পদযাত্রা ও শহীদ পরিবারের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া শিশুদের অধিক গুরুত্বের কথা উল্লেখ করে মোর্শেদ হাসান খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের কাছে ছিলেন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। দেশনেত্রী খালেদা জিয়া ও শিশুদের অধিক গুরুত্ব দিতেন।

শিশুদের অধিকার আদায়ে গত ১৫ বছরে বিভিন্ন কর্মসূচীর কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে শিশুদের অধিকার রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি)। বিভিন্ন কর্মসূচি, সহায়তা প্রদান, সচেতনতামূলক কার্যক্রম ও বিশেষ দিবস উদযাপনের মাধ্যমে শিশুদের বিকাশে ইতিবাচক অবদান রেখে চলেছে সংগঠনটি। শহীদদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram