ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2025

নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “৫ আগস্টের পর বিএনপির হাত ধরে দেশের রাজনীতিতে চাঁদাবাজির কালচার ছড়িয়ে পড়েছে। এখন সেই দায় তরুণদের ঘাড়ে চাপিয়ে তারা নিজেকে আড়াল করতে চাইছে।”

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে টাঙ্গাইলে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র আগে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়ে বলেন, “নিজ দলের চাঁদাবাজি বন্ধে তাঁকে কার্যকর ভূমিকা নিতে হবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “বিএনপি রাষ্ট্র সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তাদের আয়ের উৎস ও ব্যয়ের হিসাব জনগণের কাছে এখনও অস্পষ্ট। চাঁদাবাজির উপর দাঁড়িয়ে থাকা অর্থনৈতিক ভিত্তি ভেঙে ফেলতে হবে। এ জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা।”

‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, “শুধু প্রতিশ্রুতি দিলে চলবে না, সনদটিকে আইনি ভিত্তি দিতে হবে। গণপরিষদ, গণভোট কিংবা এলএফও-এর (লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স) মাধ্যমে এই কাজ সম্ভব। ভবিষ্যৎ সরকারকে এই সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে।”

নির্বাচন কমিশনের নিয়োগ নিয়ে তিনি বলেন, “যদি নির্বাচন কমিশনের জন্য নিয়োগ কমিটি করা হয়, তাহলে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)–তেও একই পদ্ধতিতে নিয়োগ হওয়া উচিত। তরুণ প্রজন্মের জন্য দলীয়করণ নয়, নিরপেক্ষতা সবচেয়ে জরুরি।”

উচ্চকক্ষ ও সাংবিধানিক সংস্কার নিয়ে তিনি বলেন, “উচ্চকক্ষের মাধ্যমে পার্লামেন্টারি রিভিউ হলে সরকারের সিদ্ধান্তে জবাবদিহিতা তৈরি হবে। দেশ ও জনগণের কল্যাণে সিদ্ধান্ত নিতে হলে তা যুক্তি ও তথ্যনির্ভর হতে হবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram