ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2025

ওয়াকআউটের পরে আবারও বিএনপির যোগদান

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে স্বল্প সময়ের জন্য ওয়াকআউট করে আবারও আলোচনায় যোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার পর বৈঠক থেকে ওয়াকআউট করে দলটি।

এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২০তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। একপর্যায়ে সরকারি কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ ইস্যুতে আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি।

আলোচনার জন্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সূচনা বক্তব্য উপস্থাপনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ জানান তাদের দল এ আলোচনায় অংশ নেবে না।

ওয়াকআউটের কারণ জানিয়ে সালাহ উদ্দীন আহমেদ বলেন, ‘আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে- সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ দুই-একটি প্রতিষ্ঠানে যে নিয়োগ, এটা নিয়ে কমিটি করা এবং সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করা, এটায় ভবিষ্যতে সরকার বা রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে।’

তবে ওয়াকআউটের কিছু সময় পর আবারও আলোচনায় অংশ নেয় বিএনপি। এতে আবারও ফরেন সার্ভিস একাডেমিতে ২০তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়।

এদিকে নতুন করে আলোচনা শুরুর কিছু সময় পরে ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ করেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, পরে রুম থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যান রাজনৈতিক দলের নেতারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোন ধরনের দুর্ঘটনার আশঙ্কানা থাকায় আবারও আলোচনা শুরু হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram