ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2025

উচ্চকক্ষে পিআর পদ্ধতি না হলে জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে ভাববে এনসিপি: নাহিদ

সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) সংসদের উচ্চকক্ষ চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর এ বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে এনসিপি চিন্তা করবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় জামালপুর জেলা পরিষদের ডাক বাংলোতে জুলাই আন্দোলনে নিহত ১১ জন শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শুধু উপদেষ্টা নয়, পুলিশ-প্রশাসনসহ অনেকে নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ করে নাহিদ বলেন- “জুলাই সনদের পরে নির্বাচনের কার্যক্রম শুরু হলে তখন লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি দেখা হবে।”

জামালপুর শহরের তমালতলা মোড় থেকে শুরু হবে এনসিপির পদযাত্রা। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারীতে গিয়ে শেষ হবে। পরে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখবেন দলটির কেন্দ্রীয় নেতারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram