ঢাকা
logo
প্রকাশিত : July 27, 2025

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ মানুষের গণতন্ত্রকে হত্যা করেছিলেন: নাহিদ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিশোরগঞ্জবাসী ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিলেন। মানুষের মানব অধিকার, মানুষের গণতন্ত্রকে হত্যা করেছিলেন। আপনারা এই কিশোরগঞ্জ থেকেই ফ্যাসিস্টের বিরুদ্ধে গণপ্রতিরোধ তৈরি করেছিলেন।

শনিবার রাত ৯টায় কিশোরগঞ্জে জেলা শহরের পুরানথানা এলাকার পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় নাহিদ ইসলাম আরও বলেন, গণঅভ্যুত্থানের এক বছর পরেও মানুষের অধিকার আদায় হয়নি। দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতি চিরতরে বিলুপ্ত করা যায়নি।

তিনি বলেন, আমরা বলেছিলাম, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পুরনো ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনার যে সরকার ব্যবস্থা ছিল সেসকল অনিয়ম পাল্টিয়ে নতুন রাষ্ট্র তৈরি করতে হবে। নতুন সরকার তৈরি করতে হবে। কিন্তু আফসোসের বিষয় আমরা এখনো নতুন দেশ পাইনি।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপি'র সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আবদুল্রাহ, তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে মৌলভীবাজারে পথসভা শেষে সন্ধ্যায় এনসিপি'র নেতৃবৃন্দের গাড়িবহর কিশোরগঞ্জে পৌঁছায়। পরে, প্রশাসনিক প্রটোকল শেষ করে শহরের পুরাতন স্টেডিয়ামের সামনের সড়ক থেকে পদযাত্রা শুরু করেন।

পদযাত্রাটি স্টেশনরোড হয়ে সভাস্থল পুরানথানা এলাকায় পথসভায় যোগ দেয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram