ঢাকা
logo
প্রকাশিত : July 18, 2025

ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে: নাহিদ

পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে এনসিপির পথসভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সামনে আরেকটি লড়াই আসছে। সবাই সতর্ক থাকবেন।

নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে মুন্সীগঞ্জবাসীকে পাশে চান জানিয়ে তিনি আরও বলেন, গোপালগঞ্জে হামলা হয়েছে, কিন্তু আরও ১০ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) এই আহ্বায়ক বলেন, মুন্সীগঞ্জের নদীভাঙন, অবৈধ বালু দখলসহ নানা অনিয়ম বন্ধে কাজ করা হবে।

তিনি বলেন, নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram