ঢাকা
logo
প্রকাশিত : July 14, 2025

সরকারি-বেসরকারি ৩৯ সেবা মিলবে না আয়কর রিটার্ন ছাড়া

চলতি অর্থবছর থেকে ৩৯ ধরনের সরকারি ও বেসরকারি সেবা পেতে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে হবে। রিটার্ন জমার প্রমাণপত্র না থাকলে এসব সেবা নিতে পারবেন না নাগরিক।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, এসব সেবা নিতে গিয়ে কেউ যদি রিটার্ন জমার প্রমাণপত্র না দেখান, তাহলে সেবা দেবেন না। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, করদাতার সংখ্যা বাড়ানো, স্বচ্ছতা আনা এবং করনীতিতে জবাবদিহিতা নিশ্চিত করতেই এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, যেসব প্রতিষ্ঠান এসব সেবা দিয়ে থাকে, তারা রিটার্ন জমার প্রমাণ ছাড়া কোনো সেবা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে কিছু সেবায় রিটার্ন বাধ্যতামূলক থাকলেও এবার নতুন করে তালিকা পর্যালোচনা করে ১৩টি সেবা বাদ দেওয়া হয়েছে। ফলে বর্তমানে ৩৯টি সেবা পেতে রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো আবশ্যক।

যেসব সেবা পেতে লাগবে আয়কর রিটার্ন জমার প্রমাণ

১. ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ

২. কোম্পানির পরিচালক/স্পনসর শেয়ারহোল্ডার হওয়া

৩. আমদানি-রপ্তানি সনদ গ্রহণ বা নবায়ন

৪. ট্রেড লাইসেন্স নবায়ন

৫. সাধারণ বিমার সার্ভেয়ার লাইসেন্স নবায়ন

৬. জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় বা হস্তান্তর

৭. বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যপদ নবায়ন

৮. বিবাহ নিবন্ধনের লাইসেন্স গ্রহণ/নবায়ন

৯. ব্যবসায়িক সংগঠনের সদস্যপদ

১০. দলিল লেখক বা ভেন্ডার লাইসেন্স

১১. ড্রাগ, ফায়ার, পরিবেশ, বিএসটিআই লাইসেন্স

১২. বাণিজ্যিক ও শিল্প গ্যাস সংযোগ

১৩. আবাসিক গ্যাস সংযোগ

১৪. বিদ্যুৎ সংযোগ

১৫. ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট

১৬. ইটভাটার লাইসেন্স

১৭. ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি

১৮. কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ

১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স

২০. আমদানির জন্য ঋণপত্র খোলা

২১. ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত

২২. ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র

২৩. জাতীয় নির্বাচনে অংশগ্রহণ

২৪. প্রশাসনিক/ব্যবস্থাপনা পদে বেতন গ্রহণ

২৫. দশম গ্রেড বা তার উপরে সরকারি চাকরি

২৬. মোবাইল ব্যাংকিং কমিশন গ্রহণ

২৭. কনসালটেন্সি বা ক্যাটারিং সার্ভিস গ্রহণ

২৮. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট

২৯. বড় মোটরযান নিবন্ধন বা মালিকানা পরিবর্তন

৩০. এনজিওর বিদেশি অনুদান ছাড়

৩১. ই-কমার্স লাইসেন্স নবায়ন

৩২. ক্লাবের সদস্যপদ

৩৩. সরকারি দরপত্রে অংশগ্রহণ

৩৪. পণ্য আমদানি বা রপ্তানি

৩৫. রাজউকসহ উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুমোদন

৩৬. বাড়ি ভাড়া বা লিজ প্রদান

৩৭. নির্দিষ্ট ব্যক্তিকে পণ্য বা সেবা সরবরাহ

৩৮. হোটেল, হাসপাতাল, কমিউনিটি সেন্টারের লাইসেন্স

৩৯. সামাজিক বা করপোরেট অনুষ্ঠানে কমিউনিটি সেন্টার ভাড়া

এনবিআর বলছে, এসব সেবা পেতে যারা রিটার্ন দেওয়ার উপযুক্ত, তাদের জন্য এটি বাধ্যতামূলক।

নির্দেশনার ফলে আয়কর ব্যবস্থা আরও কার্যকর ও স্বচ্ছ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram