ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৮
logo
প্রকাশিত : জুলাই ৮, ২০২৫

শুল্ক ইস্যু: মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে ওয়াশিংটনে কাল বসছেন বাণিজ্য উপদেষ্টা

ওয়াশিংটনে অবস্থানরত বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আগামীকাল বুধবার শুল্ক নির্ধারণের বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। এই বৈঠকের জন্য বাণিজ্য সচিবও ঢাকা থেকে যাচ্ছেন। বৈঠকে মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হবে।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ভিয়েতনামের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেশি হলেও তাদের চেয়ে বাংলাদেশে শুল্ক বেশি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ভিয়েতনামের ওপর ট্যারিফ অনেক কম নির্ধারণ করা হয়েছে।

এ সময় অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি আগের তুলনায় ২ ভাগ কমেছে, যা ক্রমাগত আরও কমবে বলে আশা করেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram