ঢাকা
logo
প্রকাশিত : June 29, 2025

চট্টগ্রামেও শাটডাউন কর্মসূচিতে স্থবির কাস্টমস হাউজ ও বন্দর, বন্ধ আমদানি-রফতানি

চট্টগ্রামে শুল্ক কর্মকর্তাদের টানা কর্মসূচিতে কাস্টমস হাউজ ও বন্দরগুলো স্থবির হয়ে পড়েছে। বন্ধ রয়েছে আমদানি, রফতানি ও শুল্কায়ন কার্যক্রম। বন্দর থেকে পণ্য খালাসেও এর প্রভাব পড়েছে।

রোববার (২৯ জুন) দ্বিতীয় দিনের মতো চলমান আন্দোলনের কারণে বন্দরের বিভিন্ন জেটিতে দেখা দিয়েছে কন্টেইনার জট। এতে বন্দরের জলসীমায় অপেক্ষমান জাহাজের সংখ্যাও বাড়ছে।

সরেজমিন দেখা গেছে, চট্টগ্রাম কাস্টম হাউসের কোনও কার্যক্রমে অংশ নিচ্ছেন না কর্মকর্তা ও কর্মচারীরা। প্রতিটি দফতরেই ঝুলছে তালা। আমদানি ও রফতানিকারকদের প্রতিনিধিরা এসে ফেরত যাচ্ছেন। শুল্কায়ন করতে না পেরে দুর্ভোগে পড়েছেন তারা।

ভুক্তভোগীরা বলছেন, আন্দোলনের কারণে বাড়তি মাশুল গুনতে হবে তাদের। যা ভোক্তার ওপর প্রভাব ফেলবে। যত দ্রুত সম্ভব সংকট সমাধান করার দাবি জানিয়েছেন আমদানি-রফতানিকারকদের প্রতিনিধিরা।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির প্রতিবাদ ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি অব্যাহত রেখেছেন চট্টগ্রামের শুল্ক কর্মকর্তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram