ঢাকা
logo
প্রকাশিত : November 10, 2026

ঝিনাইদহে এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় এনজিওর ঋণের কিস্তি পরিশোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে বিষপানে রহিমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রহিমা বেগম শৈলকুপা উপজেলার ছোটধলহরা গ্রামের মানিক হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, এনজিওর ঋণের কিস্তি পরিশোধ নিয়ে রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এর জের ধরে রহিমা বেগম বিষপান করেন বলে জানা গেছে। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা হাসপাতালে নেওয়া হলে রোগীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, রহিমা বেগম নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে বলে শুনেছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram