ঢাকা
logo
প্রকাশিত : June 23, 2025

মবে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি

বিএনপি ‘মব’ সংস্কৃতির বিরুদ্ধে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সাবেক সিইসি কে এম নুরুল হুদার মব ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ডিসিপ্লেনারি অ্যাকশন নেবে দল বলে জানিয়েছেন তিনি।

আজ সোমবার গণমাধ্যমককে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

মব নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, গতকালের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা।

যদি বিএনপির যে কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত থাকে, তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লেনারি অ্যাকশন (শৃঙ্খলাবিরোধী ব্যবস্থা) আমরা নেব- এটা আমাদের (বিএনপি) অবস্থান।

তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেপ্তার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়ায় আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে এটা আমরা প্রত্যাশা করি। তবে তার ওপরে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না।

গতকাল রাতে উত্তরার বাসা থেকে সাবেক প্রধান কেএম নুরুল হুদাকে জনতা ঘেরাও করে তার গলায় জুতার মালা পরিয়ে দেয়।

তার ওপর নাজেহাল করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram