ঢাকা
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:১৪
logo
প্রকাশিত : জুন ১৪, ২০২৫

প্রিমিয়ার ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল- আমীন

প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ক্রেডিট অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছেন জনাব মোহাম্মদ আল-আমীন। এর আগে তিনি ব্যাংকের এসইভিপি এবং সিআরএম প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

জনাব আল-আমীন ২০২৩ সালের ২১ জুন প্রিমিয়ার ব্যাংকে যোগদান করেন। তারপর থেকে তিনি ব্যতিক্রমী নেতৃত্ব, সুবিবেচনা এবং ঋণ ঝুঁকি ব্যবস্থাপনায় গভীর দক্ষতা প্রদর্শন করে ব্যাংকের ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

জনাব আল-আমীন ২০০২ সালে প্রাইম ব্যাংক পিএলসিতে কর্মজীবন শুরু করেন। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা ব্যাবস্থাপক, কর্পোরেট ব্যাংকিং, সিন্ডিকেশন এবং ঋণঝুঁকি ব্যবস্থাপনায় নেতৃস্থানীয় ভূমিকায় ২৩ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ো কেমিস্ট্রি বিভাগ থেকে বি.এস সি এবং এম.এস সি সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ফাইন্যান্সে এম বি এ ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবন জুড়ে, তিনি অসংখ্য স্থানীয় এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা এবং সেমিনারে অংশ গ্রহণ করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram