ঢাকা
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২১
logo
প্রকাশিত : মে ২২, ২০২৫

স্পর্শকাতর বিষয় এড়িয়ে চলার আহ্বান জামায়াত আমিরের

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা-সমালোচনার ঝড় বইছে দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সব মহলে। সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে নির্বাচন, মানবিক করিডোর, মামলা-গ্রেপ্তার, বন্দর এবং সংস্কারসহ নানা ইস্যুগুলোকে কেন্দ্র করে চলছে যুক্তি আর পাল্টা যুক্তির যুদ্ধ। অন্যদিকে এসব ইস্যুকে ঘিরে কয়েকটি রাজনৈতিক দল ও মহল থেকে অন্তর্বর্তী সরকারের ‘কাজের সীমারেখা’ নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। যা নিয়ে রীতিমতো বাক যুদ্ধের জড়িয়েছে বিএনপি-জামায়াত-এনসিপি ও অন্তর্বর্তী সরকার।

এমনই এক পরিস্থিতিতে জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো সবাইকে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

পোস্টে জামায়াত আমির লেখেন, জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram